Saturday, 3 November 2018

অন্ধকূপ / স্মৃতি পাল নাথ

লাশ পড়ছে, লাশ
কোথায় ঘর, কোথায় বাড়ি
মাত্র সাড়ে তিন হাত জমি

বিবেক তুমি কার?
এত নরসংহার
বিধাতা দৌড়ে পালায়

আজ পাঁচ, কাল হবে পনেরো,ক্রমান্বয়ে হাজার
কার লাশ কীভাবে পড়বে কেউ কি জানে
গর্জে ওঠো, ধমকে ওঠো, সামালকে ভাই

আকাশ কাঁদে, বাতাস কাঁদে
            বাংলার ফল কাঁপে
                        ফুল কাঁপে
         কোথায় লুকোবে ভাই?

No comments:

Post a Comment

ছদ্মবেশে / স্মৃতি পাল নাথ

প্রতিধ্বনির মত কিছু কথা ভাবায় ফুটে থাকে চিন্তার অলিন্দে রং হয়ে ওড়ে বসন্ত বাতাসে কিছু কাঁচপোকা ঘুরে পৌষের মাঠে খড়ের গন্ধ লেগে থাকে হেমন্...