মোহরগুলো গুনে দেখে ধূর্ত সময়
সেই তখন, মধুরতা বলে কিছু কি হয়?
মাথা তুলে দাঁড়াতে গিয়ে
তারামণ্ডল জৌলুষ দেখায়
তারাগুলো সব...
উল্কাপিণ্ড খসে পড়ে
মুখোশ পরে প্রাজ্ঞ ব্যক্তিত্ব
প্রতিধ্বনি শোনা যায়
ছায়াগাছ নড়ে ওঠে দুপুর রাতে
গাছগাছালির সবুজ যত নড়তে থাকে
রূপকথা হেঁটে যায়
নির্জন পথে ব্রহ্মদত্যি হানা দেয়
ইঁদুরের চলাফেরা বাড়তে থাকে
উপকথার জন্ম হয়
দু'একটি ফুল ফুটতেই
পাতাভরা গাছগুলি ডাকতে থাকে
আমায় দেখে
চুঁয়ে পড়ে আলো।
উঠোন জুড়ে ফুটে থাকে
অতসী, জবা
দুলতে থাকে অপরাজিতালতা
বেড়ার গায়ে নীল,সাদা রং দেখায় ভালো
আমার দুপুর,আমার সন্ধ্যা
আমার প্রাতঃবেলা
হারায় নাকো
No comments:
Post a Comment