Sunday, 2 June 2013

প্রত্নতত্ত্ব



       স্মৃতি পাল নাথ

পদ্মাপুরাণ পড়ে লৌকিক পৃথিবী
লৌহবাসর হাসে অট্টহাস্য
এখানে বকুলের মালা নেই
বালুস্রোত
অঙ্গ খুলে রাখে স্রোত
বিপাশা বিতস্তা সিদ্ধগঙ্গা জেগে ওঠে শরীরে

টুটা ফাটা মানুষ জাগরণ চায়, যুদ্ধ নয়
মাতৃভাষায় কথা বলে পৃথিবী –
যেসব গান প্রত্যেক মানুষের বুকে থাকে
যে পংক্তিগুলি নাম আলো করে দেবে
নিবিড় করে জন্ম নেয় নতুন দিনগুলি
স্বপ্ন-ভ্রূণ । সরোবরে পদ্ম, ভ্রমর । প্রত্ন -তত্ত্বচিহ্ন ।

পবিত্র মেঘ, ভাঙা মানুষ
চাঁদ ওঠে না । দুয়ার ভরা কোলাহল
কদমফুল ফুটে রয়েছে ।

No comments:

Post a Comment

ছদ্মবেশে / স্মৃতি পাল নাথ

প্রতিধ্বনির মত কিছু কথা ভাবায় ফুটে থাকে চিন্তার অলিন্দে রং হয়ে ওড়ে বসন্ত বাতাসে কিছু কাঁচপোকা ঘুরে পৌষের মাঠে খড়ের গন্ধ লেগে থাকে হেমন্...