Sunday, 2 June 2013

গোপন ছাড়পত্র



         স্মৃতি পাল নাথ

আগুনের মধ্য দিয়ে যাওয়া আসা
পৃথ্বীময়
আগুনের কাছেই রয়েছে শুদ্ধি, চিতা আর প্রণয়
সফল প্রত্যাশা
পোড়াগন্ধ
ফিসফাস ।

যার মন সব সময় প্রশান্ত রয়েছে
আনন্দের ঐশ্বর্য যার করায়ত্ত
              আগুন তাকে চিনতে পেরেছে
একেই বলেছে উত্থান, মানব ।

প্রাণের সুগন্ধ ছড়ায় ধৈর্য
কোনও ছাড়পত্র নেই
আগুনের মধ্য দিয়ে হাঁটছে যে
আগুন তাকে কী করে পোড়াবে ?

হে অগ্নি, হে পাবক
লুকাও তোমার ইন্ধনের গোপন প্রতিভা
আমিই অভিমানী তিল
এক তিল ... ...

আগুনের গূঢ় ঐশ্বর্য আমি জানি
বাঁশবনে ডোমকানা ।

No comments:

Post a Comment

ছদ্মবেশে / স্মৃতি পাল নাথ

প্রতিধ্বনির মত কিছু কথা ভাবায় ফুটে থাকে চিন্তার অলিন্দে রং হয়ে ওড়ে বসন্ত বাতাসে কিছু কাঁচপোকা ঘুরে পৌষের মাঠে খড়ের গন্ধ লেগে থাকে হেমন্...