স্মৃতি পাল নাথ
মানুষ সবকিছু ধরে রাখতে চায়
পারে না
পদ্মপত্রে জল
।
এ জীবনে আছে যা কিছু
আবর্জনার মধ্যে –
সম্বল
নথিপত্র
জেগে
থাকে বাতিঘর
এ জীবনেই কত জন্ম-জন্মান্তর ।
চোরাস্রোত
পরশপাথর
নিভৃত নীলপদ্ম ।
No comments:
Post a Comment